বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়নে আট সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কাজের অগ্রগতি ও প্রয়োজন বিবেচনায় সভা অনুষ্ঠিত হবে।

কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *