গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামজনিত উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৬১ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪–এ। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।
এ ছাড়া এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯০ জন।









