সৌদি পৌঁছেছেন ৩৪৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী

ষ্টাফ রিপোর্টার

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে দুইজন হজযাত্রীর মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

মৃতরা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, আর নইম উদ্দীন মণ্ডলও মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন তিন হাজার ২৮৪ জন হজযাত্রী, আর বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন। ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *