সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় জানায়, শপথ অনুষ্ঠান রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১–এ অবস্থিত শপথ কক্ষে আয়োজন করা হবে।

গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন, যার গেজেট প্রকাশিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। বিজয়ী ওই প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *