যুক্তরাষ্ট্রে গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৪ জন ‍উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে গুলির একটি ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে লেক আরকাডিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতর থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ইস্ট ১৫তম স্ট্রিট ও টিম্বারলেক অ্যাভিনিউর সংলগ্ন এলাকায় ঘটে।

আহতদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার কারণ ও হামলাকারী সম্পর্কে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *