মাদারীপুরে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চানমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রোববার সকালে সিডি খান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চানমিয়া সিকদার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা এবং আরও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *