জুলাইয়ের গণঅভ্যুত্থান–সংক্রান্ত মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
ফারজানা রুপা ছয়টি মামলায় এবং শাকিল আহমেদ সাতটি মামলায় জামিন পেলেও দু’জনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছে। ফলে সব মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।









