donald trump

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, পাঠানো হচ্ছে না প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে ঘিরে আলোচনা চালাতে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পূর্ব নির্ধারিত এ সফরে আর যাচ্ছেন না মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পাকিস্তানে ১৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ করার প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, প্রতিনিধিরা যাওয়ার প্রস্তুতি নিলেও তিনি নিজেই নির্দেশ দিয়েছেন সফর বাতিল করতে। তিনি বলেন, ‘তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থাকার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষে দেশ ত্যাগ করেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে কী বার্তা পাঠানো হয়েছিল, তা স্পষ্ট হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *