নাটোরে তেল সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষ

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মেসার্স রহিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকাল থেকে মোটরসাইকেল চালকেরা তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু বিতরণে অনিয়মের অভিযোগ উঠলে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

বাইকারদের অভিযোগ, নিয়ম মানা হয়নি এবং ইচ্ছেমতো তেল দেওয়া হচ্ছিল। একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল শেষ হওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে অপেক্ষমাণ বাইকারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাইকার ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। তবে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *