ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সোমবার (১১ মে) রাতে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে এখন আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন মির্জা আব্বাস।

পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনতে চান। তবে দেশে ফেরার সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই নেওয়া হবে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং পরবর্তীতে বিশেষায়িত পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *