লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করেছে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা আরও প্রায় ৩৫০ বাংলাদেশিকে দেশে ফেরাতে কাজ চলছে। আগামী ১৮ মে গানফুদা এবং ২৪ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের ফেরত আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।









