সাত দিনের সফরে জাপান গেলেন বিরোধীদলীয় নেতা

ষ্টাফ রিপোর্টার

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাত দিনের সরকারি সফরে তিনি শুক্রবার (১ মে) গভীর রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে রওনা হন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফরসূচি অনুযায়ী, জাপান অবস্থানকালে তিনি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েই আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এটি জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *