ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

ষ্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অফিসে কর্মরতদের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে এবং এদিন সবাইকে অফিসে উপস্থিত থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ৪ জুন। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়িয়েছে ১৬ দিন।

কলেজেও ঈদুল আজহার জন্য ১২ দিনের ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানে ছুটির মেয়াদও ১৬ দিন হচ্ছে।

মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে ১১ জুন শেষ হবে। ছুটির আগের শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে মোট ২১ দিনের ছুটি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *