donald trump

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, ইরান চাইলে তিনি আলোচনায় প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের কাছে দক্ষ আলোচক দলও রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চয়তার মধ্যে থাকলেও পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবার নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হবে বলে ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন। এসব তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইরান এখনো আলোচনায় অংশ নেওয়া নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকেই জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান আলোচনার প্রতি সমর্থন দিলেও সতর্ক অবস্থান বজায় রাখার কথা বলেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো কূটনীতির প্রতি অবিশ্বাস বাড়াচ্ছে।

ইতোমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদের পথে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই আলোচনার সময় দুই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে, আর সে সময়েই দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে।

সাম্প্রতিক ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে এবং নতুন করে অবরোধ জোরদার করেছে। এর জবাবে ইরান প্রতিশোধের হুমকি দিয়ে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার অংশ হবে না।

এদিকে আলোচনা সফল করতে পাকিস্তান কূটনৈতিক ভূমিকা জোরদার করেছে। ইসলামাবাদে নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং প্রায় ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *