ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে হরমুজ প্রণালি অবরোধে জড়িত ব্যক্তিদেরও তালিকাভুক্ত করা হবে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে মতৈক্যে পৌঁছান।
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ প্রয়োজন হয়ে উঠেছে। তিনি জানান, ইইউর নৌ মিশনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে এই মিশন লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে আসছে।
কাজা কাল্লাস বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ইইউকে আরও সক্রিয় ভূমিকায় এগিয়ে আসতে হবে।









