১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ

ষ্টাফ রিপোর্টার

[ppsp_buttons]

বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে আজ মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, আগের বছরের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে গত জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ৬ হাজার ৪৭৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৩১ মিলিয়ন ডলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর