স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল।
এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজারসংলগ্ন স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)।
পরে নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।









