সিলেট থেকে ভোটের প্রচার শুরু করবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন, অর্থাৎ ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির longstanding রীতি অনুযায়ী সিলেট থেকে এই প্রচারণা শুরু হবে। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি কর্মসূচি উদ্বোধন করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানান, দলীয় প্রধানেরা সবসময় সিলেট থেকেই প্রচারণা শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সেখান থেকেই নির্বাচনী যাত্রা শুরু করবেন।

ভোটের প্রচার শুরুর প্রসঙ্গে গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। এই দুই আসন ছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জনসভায় অংশ নেবেন তিনি। পাশাপাশি শরিকদের জন্য সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া আসনগুলোতেও প্রচারে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *