আসিফ নজরুল
আসিফ নজরুল

আসিফ নজরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) পাথর মেরে হত্যার ঘটনায় পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে তার পুরোনো একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আসিফ নজরুল লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই উনাকে ছোট করার চেষ্টা হতো, আমার একটা লেখা ফেসবুকে দিয়ে দিতাম।

তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এই লেখাটা দিতে হবে আবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *