রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা কারণ জানা যায়নি।
এ ঘটনায় বাসে যাত্রী ছিল কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে সম্পর্কেও এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।









