নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা

ভেঙে যাচ্ছে রাফি-তমার প্রেম!

এবার কি ভেঙে যাচ্ছে নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জার প্রেম! বাতাসে কিন্তু উড়ছে তেমনই খবর। আর এ খবরে ঘি ঢেলেছে তমারই একটি বক্তব্য।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে তমা মির্জা বলেন, সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করবো এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল।

তিনি বলেন, একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পাইনি, এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *