ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ষ্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, বগুড়া-৬ (সদর) আসন থেকেও তারেক রহমানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *