জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।

ভোরে মঞ্চসংলগ্ন এলাকায় দেখা যায়—ভাঙা গাছ, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ নানা ধরনের আবর্জনা সড়কজুড়ে ছড়িয়ে আছে। পরে দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত জনসমাবেশ শেষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর ভোগান্তি কমানো এবং পরিবেশ রক্ষার স্বার্থে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *