এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে কারফিউ জারি করেছে প্রশাসন। কারফিউর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *