কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাণিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের ধাক্কার পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পুরো বাসে দাউ দাউ করে জ্বলে ওঠে।
তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজ এখনো চলছে।”









