ইরানের সামুদ্রিক বাণিজ্য প্রায় বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র এর সামরিক বাহিনী ইরান এর বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করায় দেশটির সামুদ্রিক বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। শাফাক নিউজের খবরে বলা হয়েছে, অবরোধ কার্যকর হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যেই ইরানে যাওয়া-আসা করা অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অবরোধের ফলে ইরানের সমুদ্রপথে বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের ওপর নির্ভরশীল, ফলে এই পদক্ষেপ দেশটির ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যেই এই অবরোধ আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর ফলে প্রতিদিন প্রায় ৪৩ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতির মুখে পড়তে পারে ইরান।

অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো হামলা হলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও কিছু নৌ চলাচল অব্যাহত রয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিচ স্টারি’ নামের একটি তেলবাহী ট্যাংকার অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর