আরও বাড়তে পারে ভ্যাপসা গরম, বৃষ্টিপাতও কমবে

ষ্টাফ রিপোর্টার

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সাময়িকভাবে ভ্যাপসা গরম কিছুটা বাড়লেও অক্টোবরের শুরু থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ১ অক্টোবরের দিকে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে, যা বৃষ্টিপাত বাড়াবে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, কয়েকদিন বৃষ্টি কম থাকলেও অক্টোবরের শুরুতেই নতুন লঘুচাপের প্রভাবে আবার বৃষ্টি নামবে।

এর আগে শনিবার ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয় বঙ্গোপসাগরের নিম্নচাপটি। এটি পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয়, তবে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

রবিবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিও নামতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *