সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ দেখা যায়নি। আজ সেখানে ছিলো ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার ৩০ রমজান পূর্ণ হবে। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।
এদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ মঙ্গলবার সেখানে ছিল ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার ৩০ রমজান পূর্ণ হবে। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, আগামীকাল বুধবার (১২ মে) হবে রমজান মাসের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৩ মে) দেশ দু’টিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।









