ববি

ঈদে মেহেদি নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন ববি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম ইয়ামিন হক ববি। এবার ঈদে করোনার প্রকোপে তার নতুন ছবি মুক্তি না পেলেও নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হলেন তিনি। তরুণ নির্মাতা রাকিব আহমেদের নির্দেশনায় এলিট মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।

কাজটি নিয়ে এই চিত্রনায়িকা জানান, সুপরিচিত এলিট মেহেদির ব্রান্ড এম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনটি করেছি। ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদী দিয়ে থাকেন। মহামারীর এই সময়ে নতুন ছবি নিয়ে হাজির হতে না পারলেও মেহেদী দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, যা ভীষণ আনন্দের।

ববি আরও বলেন, ‘আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিলো। আশাকরি আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পারবেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *