নুরুল হক নুর

১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

ষ্টাফ রিপোর্টার

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ত্যাগ করেন।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আগের তুলনায় নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

আসাদুজ্জামান আরও জানান, নুরুল হক নুরকে হাসপাতালে আনার পরপরই জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ১০ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের তত্ত্বাবধানেই চিকিৎসা শেষে আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর