সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

ষ্টাফ রিপোর্টারমঞ্চ-৭১ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততা ও ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সাবেক সচিব শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *