ডাকাতির সময় নিজের হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত

নারায়নগঞ্জ প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে আরো দুইজন।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে ডাকাতরা মেঘনা নদী হয়ে নৌপথে এসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বাড়িঘরে ডাকাতি শুরু করে।

জানা যায়, ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময়ে এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর