ভোলাগঞ্জ সাদাপাথর লুট

১৫০০ জনকে আসামি মামলা, আটক ৫

সিলেট প্রতিনিধি

পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর লুট ও বহনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৬ আগষ্ট) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া পিচ্চি কামাল, কালাইরাগ গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ, নাজিরেরগাওয়ের মৃত মনফর আলী ছেলে মো. আবুল কালাম, লাছুখালের শহীদ মিয়ার ছেলে ইমান আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে ইমান আলী ও জাহাঙ্গীরকে পাথরভর্তি ট্রাকসহ আটক করা হয়। অন্যদের পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাকসহ ২ জন ও কালাইরাগ থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় এক হাজার ৫০০ জনকে আসামি করে শুক্রবার রাতে মামলা করা হয়েছে। বিএমডির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব এ মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর