ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে

আজাদ নিউজ ডেস্ক

ভারতে বয়কটের মুখে পড়ছে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন, অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকেরা মার্কিন শুল্কের প্রতিবাদে যুক্তরাষ্ট্রবিরোধী এই মনোভাব উসকে দিচ্ছেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রমবর্ধমান সচ্ছল ক্রেতাদের লক্ষ্য করে এরা দ্রুত ব্যবসা বাড়িয়েছে।

যদিও বয়কটের ডাকে বিক্রি কমে যাওয়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ নেই, তবু ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ও বাইরে দেশীয় পণ্য কেনা এবং মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক জোরদার হচ্ছে। এতে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কও চাপে পড়েছে।

উল্লেখ্য, মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে, ডমিনোজের রেস্তোরাঁ ভারতে অন্য যেকোনো ব্র্যান্ডের চেয়ে বেশি। পেপসি ও কোকা-কোলার মতো পানীয় দোকানের তাকজুড়ে থাকে। আবার, নতুন অ্যাপল স্টোর বা ডিসকাউন্ট দেওয়া স্টারবাকস ক্যাফে খুললেই লাইন ধরে মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *