কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার সাবেক কাউন্সিল আমিনুল ইসলামকে না পেয়ে তার বোন তাহমিনা রহমান রানু (৪০) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, এলাকায় তাহমিনার একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। রবিবার রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুসসালাম থানার ওসি রকিব হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *