পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাদারীপুরের শিবচরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মোহাম্মদ আলী অন্তু ও তার সঙ্গী মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে।

ওসি জহিরুল ইসলাম জানান, নিহত অন্য যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর