খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরি মেরে হত্যা

খুলনায় ঘরে ঢুকে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে নগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মনোয়ার হোসেন টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহত যুবক ঠিকাদারি করতেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তারা গ্রেপ্তার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *