ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

রণধীর জয়সোয়াল

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে নিয়ে জাতীয় নির্বাচন চায় ভারত। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল জয়সোয়ালের কাছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা (বাংলাদেশে) নির্বাচনকে স্বাগত জানাই, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে।’

ব্রিফিংয়ে এর আগে বুধবার গোপালগঞ্জে সহিংসতা ও গুলিতে চারজন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমাদের অঞ্চলের সব ঘটনার ওপর গভীরভাবে নজর রাখি এবং কী ঘটছে তা বিবেচনায় নিই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি।’

ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ‘পূর্বপুরুষের বাড়ি’সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নিয়ে দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর