গোপালগঞ্জে কী হচ্ছে— এমন প্রশ্ন তুলে দ্রুত সরকারকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আমির।









