ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁর নাম শফিকুর রহমান (২৫)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার ফারুক আহমদের ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার এওচিয়ার চূড়ামণি এলাকায় তাঁকে আটক করে স্থানীয় বাসিন্দারা পিটুনি দেন।

শফিকুর রহমান ছাত্রলীগের সাতকানিয়া উপজেলা শাখার সহসভাপতি। এর আগে তিনি সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। এ ছাড়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে সোনাকানিয়ার মির্জাখীলের গ্রামের বাড়ি থেকে এওচিয়ার চূড়ামণি ও বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন শফিকুর রহমান। তিনি চূড়ামণি এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু লোকজন তাঁকে চিনতে পেরে আটক করেন। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া একটি মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর