আমি মেয়র নির্বাচিত হলে, ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

ষ্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২ মে) তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঘোষণা করেন, যদি তিনি নির্বাচিত হন, তবে ঢাকা দক্ষিণের নাগরিকদের আর ময়লার বিল দিতে হবে না। তার আশ্বাস, এই ব্যবস্থা এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির মুখে না পড়েন।

গত ৩০ মার্চ এনসিপি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণ সিটির জন্য মনোনয়ন পান আসিফ মাহমুদ। নির্বাচনকে সামনে রেখে তিনি হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন বলেও জানা গেছে। এ নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামী প্রার্থী সাদিক কায়েমকে ঘিরেও আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *