নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন হাবিবুর রহমান। ভোরে ফজরের নামাজ শেষে এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভেতরে গিয়ে চারজনের গলাকাটা মরদেহ দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *