কক্সবাজারে ঘরে ঢুকে ৩ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপকূলীয় বাহারছড়া উত্তর শীলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে উত্তর শীলখালীতে পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে ঢুকে চারজনকে জবাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নুরুল কবিরের ছেলে মজিদ, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *