পাকিস্তানে আলোচনার ব্যাপক প্রস্তুতি, ইরান কী বসবে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তান প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে। ইসলামাবাদের রেড জোনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করে সড়ক চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে বলে জানা গেছে, যেখানে নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ যুক্তরাষ্ট্রের আগাম প্রতিনিধিরা পৌঁছানো শুরু করেছেন।

আলোচনায় অংশ নেওয়া বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি, ফলে আলোচনার সম্ভাবনা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সম্ভাব্য বৈঠক আয়োজনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক উত্তেজনা এবং দুই দেশের কঠোর অবস্থানের কারণে বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *