চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহেই খুলে দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দুদেশের মধ্যে সদিচ্ছা থাকলে সম্পর্ক আরও এগিয়ে যেতে পারে। দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্যেই আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *