বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিন ধরে আলোচিত আলোচনা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এরই মধ্যেই দুই দেশের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে, আর আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলেই ইসলামাবাদে আলোচনার সূচনা হতে পারে বলে জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ তাদের ইসলামাবাদ প্রতিনিধি বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগে কিছু সূত্র স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠক শুরুর কথা জানালেও বাস্তবে আলোচনা বিকেলেই শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধি দল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপরই ইরান-যুক্তরাষ্ট্রের মূল বৈঠক শুরু হবে। সকাল ৮টায় বৈঠক শুরুর যে খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা সঠিক নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছে। এর ধারাবাহিকতায় আলোচনার পথ উন্মুক্ত হয়। ইরান ইতোমধ্যে একটি দশ দফা প্রস্তাবও দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অংশ নিলেও দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *