ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাস হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত ‘সন্ত্রাসবিরোধী বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। এর ফলে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন আরও কঠোর হলো এবং নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম অপরিবর্তিত থাকল।
বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাসবিরোধী আইন পূর্ব থেকেই কার্যকর থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়, যার আওতায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।









