দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার মূল্যও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়ায় ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন ৫ হাজার ৮৯০ টাকা। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।









