সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তী তিন মেয়াদে টানা এই পদে বহাল থাকেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠনের পরও তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছিল। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। পরে শেখ হাসিনা পতনের ২৭ দিন পর তিনি পদত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *