donald trump

এবার পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও কঠোর অবস্থান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানকে সরাসরি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন। সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো শান্তি চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হবে।

সাক্ষাৎকারে এবিসির প্রতিবেদক জানতে চান, ইরানকে চুক্তির জন্য পূর্বে দেওয়া দুই থেকে তিন সপ্তাহের সময়সীমা কি এখনো বহাল আছে? জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি সপ্তাহের নয়, বরং “কয়েক দিনের মধ্যেই” সমাধান হওয়া উচিত। তার দাবি, ইরান ইতোমধ্যে “তছনছ হয়ে গেছে” এবং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, ইরানকে প্রতিদিন নতুন সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ অবকাঠামো পুনর্নির্মাণ করতে হচ্ছে। এর আগে কোনো দেশ এভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে এবং জানায়, হামলাকারীদের সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না। অন্যদিকে, প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে একাধিকবার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর